সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাছ ভেঙে পড়ে এক ভাসমান নারী পান বিক্রেতা নিহত হয়েছে।
বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে এঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।
নিহত নারীর নাম আয়েশা বেগম(৪৮) । তিনি নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন নাটেশ্বর গ্রামের বাসিন্দা। নগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় বসবাস করতেন তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল হক ভূঁইয়া বলেন, শুকনো গাছ ভেঙে পড়ে আয়েশা নামের এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
এর আগে গত ২১ নভেম্বর হাসপাতালের পার্কিং এলাকায় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গাড়ি। তবে এতে কেউ হতাহত হয়নি।

