সিপ্লাস প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যাওয়া স্ত্রী আসমা আকতার(৩৬) নামে এক গৃহবধুকে রেখে পালালো স্বামী। মারা যাওয়া আসমা আক্তার ডবলমুরিং থানার মৌলভীপাড়ার মোজাম্মেলের স্ত্রী।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার হাসপাতালের নিচতলার ওয়ার্ডে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গত মঙ্গলবার ৬ জুলাই আসমা আক্তার নামে এক রোগীকে করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বামী মোজাম্মেল। এরপর মোজাম্মেল হাসপাতাল ত্যাগ করে। পরে সেই ওয়ার্ডে রোগীর কোন স্বজন যোগাযোগ করেনি। রোগীর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তার স্বামী মোজাম্মেলের নম্বরে ফোন করলে সে মোবাইল বন্ধ করে দেয়। গতকাল রাত ১টায় আসমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে।

