সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি মারা গেছেন।
মৃত কয়েদির নাম মো. হাসান (৫৫)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মৃত কয়েদি মো. হাসান হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার তালুকদার বাড়ির মৃত মাহমুদুর রহমানের ছেলে। তিনি রাঙ্গুনীয়া থানার মাদক মামলার আসামি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান বলেন, মঙ্গলবার আদালত থেকে পুলিশের মাধ্যমে হাসানকে কারাগারে পাঠানো হয়। কারাগারে স্বাস্থ্য পরীক্ষা করার সময় তার অসুস্থ্যতার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মো. হাসানের মৃত্যু হয়।








