নিউজটি শেয়ার করুন

চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতি মারা গেছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে মো. সুমন নামের ৩৮ বছর বয়েসী ওই হাজতির মৃত্যু হয়।

তিনি বলেন, গত বছরের ১ অগাস্ট বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন সুমন। গত ১২ জুলাই তিনি স্ট্রোক করেন।তখন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।