সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু রায়হান নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
আবু রায়হান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি গ্রামের মাে. স্বপন মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আবু রায়হানের পেট ব্যথা ও বমি শুরু হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হচ্ছে।








