নিউজটি শেয়ার করুন

চমেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা।

রোববার (২ মে) সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, পুলিশের ৫ কর্মকর্তা, চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা।
ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান বলেন, আমরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পুনরায় কর্মবিরতিতে যাবো।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।