বোয়ালখালীতে চরণদ্বীপ এলাকায় মসজিদের নাম নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর জের ধরে মসজিদটির নাম ফলক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে অপর পক্ষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়- ’শত বছরের পুরনো এ মসজিদটির নামকরণ নিয়ে স্থানিয় দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবৎ ধরে। এক পর্যায়ে এ নিয়ে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত হাজী বাঁচা মিয়া মিস্ত্রি জামে মসজিদ নামকরণের পক্ষে রায় দেন। এতে প্রতিপক্ষ ক্ষুদ্ধ হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতের আঁধারে নাম ফলকটি ভাংচুর করে। এ নিয়ে গতকাল জুমার নামাজে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বিবাধে জড়ায়।
পরে মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের মোঃ আবু তৈয়ব সহ অপরাপর ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের খবরে দু’পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ্ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন-উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে। ততক্ষন পর্যন্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে বলে দেয়া হয়েছে।








