দেশের উন্নয়নের জন্য রাত-দিন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ধারাবাহিকতায় সাতকানিয়া-লোহাগাড়ায় এ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া অাসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
তিনি আরো বলেন বাংলাদেশের যেকোন এলাকা থেকে থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি দিয়ে দেখেন যার ফলে এই এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাটসহ অবকাঠামোর ব্যাপকভাবে উন্নয়ন করা সম্ভব হয়েছে। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুকরিয়া করতে হবে। প্রধানমন্ত্রীর শুকরিয়া করলে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে।
সাংসদ আরো বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় গত ৬ বছরের উন্নয়নের তালিকা অনেক লম্বা। আগামী ৬ মাসের মধ্যে বাকী উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে সম্প্রতি লোহাগাড়া-সাতকানিয়ায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। যা সারা বাংলাদেশে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে অনেক মেগাপ্রকল্প হাতে নিয়েছে । আগামী ১ বছরের মধ্যে পদ্মাসেতু উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদের কাজ চলমান রয়েছে। যাহা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করতে পারেনি। লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ ১৬ নভেম্বর ( শনিবার) বিকেলে চরম্বা জামেউল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: আসহাব উদ্দীনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পদুয়া ইউপির সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট হুমায়ন কবির রাসেল ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, দক্ষিণ জেলা যুবলীগেব সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো:জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মোঃ ফারুক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: সাইফুল আলম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজাহিদ বিন আলম কাইছার, উপজেলা যুবলীগের সদস্য বাদশা খালেদ, শফিউল আজম শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, আওয়ামীলীগ নেতা বিমল কিশোর চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, সাংসদের সহকারী একান্ত সচিব সাবেক ছাত্রনেতা এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ প্রমুখ।
কর্মী সমাবেশে ব্যবসায়ী আব্দুল জব্বার, চরম্বা ইউপি সদস্য জয়নাল আবেদীন, যুবলীগনেতা খানে আলম, আদেল চৌধুরী, মো: আইয়ুব আলী, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা শাখার সভাপতি নজির মেম্বার , সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মো: সোলাইমান, আওয়ামী লীগ নেতা এমদাদসহ কৃষকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাংসদ নদভী এর আগে চরম্বা ইউনিয়ন এর বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

