নিউজটি শেয়ার করুন

চর খাগরিয়া হাজিরপাড়া ‘আশার প্রদীপ সংস্থা’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চন্দনাইশ প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া হাজিরপাড়া ‘আশার প্রদীপ সংস্থা’র উদ্যোগে ৮তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মিলাদ মাহফিল রবিবার (১৩ ডিসেম্বর) রাতে হাজীরপাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাজ সেবক নুরুল আবছারের সভাপতিত্বে মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় মাহফিলে উদ্ভোধক ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সবুজ ।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব এম.এ.সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন এনুমিয়া আয়শাখাতুন ফাউন্ডেশন চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদ।

প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাছান রেজা।

প্রধান আকর্ষণ ছিলেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ সৈয়দ হাসান আল আজহারী, বিশেষ আকর্ষণ ছিলেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ হোসাইন আল-কাদেরী।

সার্বিক সহযোগিতায় ছিলেন ইউ.এ.ই. প্রবাসী মুহাম্মদ হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসাইন রিপন, রুবেল, এমরান হোসাইন হিমু, মোহাম্মদ সোহেল রানা, জাহাঙ্গীর প্রমূখ।