সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে বিএফডিসি পাড়া এখন সরগরম। এর মাঝেই ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান আবারও নির্বাচনে অংশ নেবেন এমন গুঞ্জন অস্বীকার করেই সাফ জানিয়ে দিলেন ‘প্রার্থী হচ্ছেন না’।
শাকিবের ভাষ্য, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না। আর নির্বাচন নিয়ে মোটেও ভাবছি না। আমার সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই।’
এদিকে, সম্প্রতি প্রকাশিত সংবাদগুলো নজরে এসেছে শাকিব খানের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ। এসব বিষয় নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেননি।’ তবে আগামীতে ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে তার পূর্ণ মনোযোগ থাকবে।








