Site icon CPLUSBD.COM

চলতি বছরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

চলতি বছরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

সিপ্লাস প্রতিবেদক: চলতি বছরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড, থানা ও নগরের সম্মেলনের আয়োজন করা হবে জানিয়েছেন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

শনিবার ( ৯ অক্টোবর) বিকেল চারটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন শেষ করেই যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের কাজ শুরু হবে।

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপ প্রচার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।