মিরসরাই প্রতিনিধি: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জনসাধারণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ অক্টোবর বিকাল ৪ টায় চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনে প্রচারনার ধারাবাহিক অংশ হিসেবে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম।চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন,জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী,ইউপি সদস্য মনির আহমদ ভাসানী,বারইয়ারহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফারুক, আ.লীগ নেতা ফজলুল করিম সহ মসজিদের ইমাম,শিক্ষক এবং এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

