নিউজটি শেয়ার করুন

চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সিপ্লাস ডেস্ক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) থেকে পাঁচদিনের সরকারি ‘বিধিনিষেধ’ বা ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

এই পাঁচদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া বিধি নিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।

এর আগে গত ২৩জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।

বৃহস্পতিবার(৫আগস্ট) নতুন করে এই বিধিনিষেধের সময় বাড়ানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here