Site icon CPLUSBD.COM

চলে গেলেন জনপ্রিয় চিকিৎসক সন্ধীপন দাশ

চলে গেলেন জনপ্রিয় চিকিসৎক সন্ধীপন দাশ

সিপ্লাস প্রতিবেদক: করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কার্ডিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সন্ধীপন দাশ।

সোমবার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জনপ্রিয় এ চিকিৎসক।

চমেক হাসপাতালের কার্ডিওলজী ওয়ার্ডের জুনিয়ার কনসালটেন্ট ডা. রেজওয়ান রেহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের জুনে মাসে করোনা আক্রান্ত হন ডা. সন্ধীপন দাশ। পরবর্তীতে তিনি কোভিড মুক্ত হয়ে ওঠলেও শারীরিক সমস্যা বেড়েই যায়।

এরমধ্যে রবিবার বিকেলে অতিরিক্ত ডায়াবেটিস বেড়ে যাওয়াসহ কিডনিজনিত সমস্যা বেড়ে যাওয়ায় প্রথমে ম্যাক্স হাসপাতালে এরপর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে হৃদ ঝটিলতায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।