নিউজটি শেয়ার করুন

চসিকের ওষুধে মশা মরে না, স্বীকার করলেন নবনির্বাচিত মেয়র

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওষধে মশা মরে না। স্বীকার করলেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রামকে একটি সুন্দর শহরে পরিণত করতে সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন। এ প্রোগ্রাম বাস্তবায়ন করতে তিনি চসিকের দায়িত্বশীলদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি আগামী শনিবার থেকে কার্যক্রম শুরু করার জন্য সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ওষুধে মশা মরে না।

তিনি বলেন, কেন মরে না তা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় একটি বিশেষ টিম প্রেরণ করা হবে। তারা বিষয়টি যাচাই বাছাই করবেন। ঢাকা সিটি করপোরেশনের মশার ওষুধের সাথে চসিকের মশার ওষধের কোন পার্থক্য আছে কিনা, মশা নিধনে ঢাকায় কেমন উদ্যোগ নেয়া হয়েছে সমস্ত কিছু পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।