নিউজটি শেয়ার করুন

চসিকের চকবাজার ওয়ার্ড উপ নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চসিকের চকবাজার ওয়ার্ড উপ নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ প্রার্থী।

তারা হলেন- মো. মজিবুর রহমান, ইয়াসিন আহম্মেদ ও মো. দেলোয়ার হাছান।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রোববার (১৯ সেপ্টেম্বর) তারা মনোনয়ন প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর এ ওয়ার্ডে বর্তমান প্রার্থীর সংখ্যা ২১ জন।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ৩ প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ ওয়ার্ডে মোট ২১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ এবং নারী ১৫ হাজার ৮২৫ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here