সিপ্লাস প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তিন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে তিনজন কর্মকর্তাকে ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কাজ তদারকি এবং জন্ম ও মৃত্যু সনদে সই করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চসিক সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
রাজস্ব বিভাগের কর কর্মকর্তা (লাইসেন্স) (ভারপ্রাপ্ত) ও ব্যক্তিগত সহকারী (প্রশাসকের একান্ত শাখা) মোহাম্মদ সৈয়দকে কর কর্মকর্তা (লাইসেন্স) (ভারপ্রাপ্ত) রাজস্ব সার্কেল-৮ এ বদলি করা হয়েছে।
জুনিয়র এক্সিকিউটিভ ও ব্যক্তিগত সহকারী (সচিবের একান্ত শাখা) বেনজির আহমদ ভুইঁয়াকে বদলি করা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ও ব্যক্তিগত সহকারী (প্রশাসকের একান্ত শাখা) পদে।
অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (জন্ম নিবন্ধন সহকারী অস্থায়ী) সচিবের একান্ত শাখার সাজ্জাত মাহমুদকে বদলি করা হয়েছে ব্যক্তিগত সহকারী (অতিরিক্ত দায়িত্ব) সচিবের একান্ত শাখায়।
প্রশাসনিক কাজে গতিশীলতা আনার জন্য এ বদলি করা হয়েছে জানিয়ে আগামী ১৬ আগস্ট তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।








