চসিকের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু: রেজাউল, শাহাদাত, শেঠ ও মতিন বৈধ

চসিক নিবার্চনে মেয়রসহ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে শিল্পকলা একাডেমিতে। রবিবার সকাল থেকেই শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। আওয়ামী লীগের মেয়র রেজাউল, বিএনপির ডা. শাহাদাত, জাতীয় পার্টির সোলাইমান এবং ইসলামী ফ্রন্টের এম এ মতিনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী তানজির আবেদিন এবং খোকন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।