নগরীর ৩৮নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগ কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী সাথে বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ সহ ৯জন আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩ টায় নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চসিক নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণা চলাকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এই সময় খোরশেদ আলম সুজন সহ এই স্থানে উপস্থিত ছিলেন।
আহত ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫তম তলায় ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।








