Site icon CPLUSBD.COM

চসিক কাউন্সিলরের পাশে সিএমপি কমিশনার

সিপ্লাস ডেস্ক: ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম সিটি করপোরেশন ৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বিপিএম,পিপিএম।
তার চিকিৎসার্থে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আজ কাউন্সিলরের ভাই মোঃ তারেক ইমতিয়াজের হাতে এই অনুদান তুলে দেন।
সিএমপি কমিশনার চিকিৎসাধীন কাউন্সিলরের চিকিৎসার খোঁজখবর নেন।
প্রসঙ্গত, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলকরণ থেকে টানা ৪ বার নির্বাচিত জনপ্রতিনিধি তারেক সোলেমান সেলিম।