Site icon CPLUSBD.COM

চসিক নির্বাচনী ভোট কেন্দ্রে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলাকালিন সময়ে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকালে চকবাজার কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষে একজন আহত হয়েছে।

লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৯টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় হকিস্টিক, লাঠি নিয়ে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় মোটরসাইকেলে।

কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয় এলোপাতাড়ি। বিজিবি-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৯টায় এ কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

এদিকে পুলিশ লাইন কেন্দ্রেও গোলযোগের খবর পাওয়া গেছে। হামলায় কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের ১৫ জন সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।