নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচনের বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিতরণ আজ সোমবার (১৭  ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।

মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহীরা ঢাকা দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করতে পারবেন। এ সুযোগ আগামী তিনদিন পর্যন্ত থাকবে বলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন।

সিপ্লাসকে তিনি বলেন, মনোনয়ন ফরম জমাদানের পর যাচাই বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। মেয়র পদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে।