সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
গত ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন (ইসি) সেই নির্বাচন স্থগিত করে ।
এরপর ২৭জানুয়ারী ভোটের দিন রেখে নির্বাচন কমিশন আবার প্রজ্ঞাপন জারি করে।
পরে নতুন করে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ও চারটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত ওয়ার্ড-৬ এবং ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ডে শুক্রবার(৮ জানুয়ারী) প্রতীক বরাদ্ধ করা হবে।
এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা।
রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা চমৎকার প্রস্তুতি নিয়েছি। সিটি নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। আগামীকাল পুনঃতফসিল ঘোষণা করা ৪টি ওয়ার্ডে প্রতীক বরাদ্ধ করা হবে তারপর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।”
করোনাভাইরাস সংক্রমনের কারনে ২০২০ সালের মার্চের পর থেকেই থেকেই ‘ঠান্ডা’ ছিল চট্টগ্রামের রাজনীতির মাঠ। তবে স্থগিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের ভোটগ্রহনের নতুন তারিখ ঘোষণার পরপরই সরগরম হয়ে উঠেছে বন্দরনগরীর রাজনীতি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের প্রকাশ্য তৎপরতা চোখে পড়লেও কৌশলে হাঁটছে বিএনপি।








