চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে ফরম সংগ্রহ করেছেন মোট ৪০৬ জন। বর্তমান, সাবেক কাউন্সিলরসহ ফরম সংগ্রহ করেছেন নবীন প্রার্থীরাও। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতারা।
সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশীরা তদবিরের পাশাপাশি রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণের নানা চিত্র তুলে ধরে নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
তবে তদবির, চেষ্টা যা-ই থাকুক চসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে বেছে নেওয়া হবে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে, যাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অন্য কোনো অভিযোগ নেই। এমনটা জানিয়েছে আওয়ামী লীগ দলীয় সূত্র।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে চসিক নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে বেছে নেওয়া হবে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।








