নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ১ মেয়র প্রার্থীসহ মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫৩ জন প্রার্থী।

রোববার (৮ মার্চ) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রত্যাহার করেছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন।

কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১ নম্বর দক্ষিণ হাটহাজারী ওয়ার্ডে ডা. মো. নিয়াজ মোর্শেদ ও মো. হাবিবুল্লাহ বাহার, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মো. ইব্রাহীম ও আবুল কাসেম, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে মো. আব্দুল্লাহ আল মামুন, ৪ নম্বর চাঁদগাও ওয়ার্ডে এসএম হুমায়ুন কবির, নাজমুল হক, জামাল উদ্দিন ও আমজাদ হোসেন, ৫ নম্বর মোহরা ওয়ার্ডে জসিম উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, খালেদ হোসেন খান ও জানে আলম জিকু, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মো. রিজুয়ান উদ্দিন চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে জমির উদ্দিন নাহিদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে বাদশাহ আলমগীর, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে দিদারুল আলম মাসুম, আব্দুল আলিম স্বপন, আবদুল কাদের, তৌহিদ আজিজ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে মো. আরিফুল ইসলাম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কায়সার আহমেদ ও শহিদুল আজম শাকিল, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মাসুদ করিম টিটু, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আজিজুল হক মামুন, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে মিল্টন দাশ গুপ্ত, ২১ নম্বর জামালখান ওয়ার্ডে রাজীব দাশ সুজয়, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, আব্দুল হান্নান, আব্দুল নাছের, সুচিত্রা গুহ ও ফরহাদুল ইসলাম রিন্টু, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে সিরাজুল ইসলাম, আসিফ খান, রিয়াদ খান ও মো. জাহেদ, ২৬ নম্বর উত্তর হালিশর ওয়ার্ডে নাজিমুল ইসলাম মজুমদার, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আব্দুর রহিম আরসেনি, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে একেএম জাবেদুল আলম, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মো. মেজবাহ উদ্দিন মিন্টু, রফিকুল হোসেন বাচ্চু, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ঝুলন দেব নাথ, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে মো. শফিউল আলম, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে নম্বর মোহাম্মদ আজম উদ্দিন, মো. আবু নাছের, মো. বদিউর রহমান, মো. সালাহ উদ্দিন, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে হাসান মাহমুদ আনসারী, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে জয়নাল আবেদিন চৌধুরী, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে মো. ওয়াহিদুল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন

আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, চসিক নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার সময় শেষ হয় গত ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১ মার্চ। আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।