নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচনে মেয়র পদে ১৯ ও কাউন্সিলর পদে ৪০৬ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সর্বমোট ১৯ জন ও কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করেছেন ৪০৬  জন।

আজ (১৪ ফেব্রুয়ারী) শুক্রবার নতুন করে মেয়র পদে ফরম নিয়েছেন ৪ জন ও সাধারণ কাউন্সিলর-সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নিয়েছেন আরো ১৮ জন।

সিপ্লাসকে এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিভিন্ন মহল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শোনা যাচ্ছে ব্যাংক ইস্যুতে বাদ পড়তে পারেন মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরীর পুত্র হেলাল উদ্দিন চৌধুরী তুফান।

অন্যদিকে ব্যবসায়ী নেতা হিসেবে আলোচনায় আছেন  চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম ও সাবেক মেয়র মঞ্জুর।

শেষদিনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম নাগরিক ফোরাম-এর চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যবসায়ী নেতা ও চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ’র সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীন ও দীপক কুমার পালিত।

এর আগে বুধবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মেয়র পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৩৮৮ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।