চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউলকে মাস্ক পরিয়ে দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত।
বৃহস্পতিবার (১৯মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নান্দনিক চট্টগ্রাম এর চট্টগ্রামের উন্নয়ন ভাবনা শীর্ষক অনুষ্ঠানে শাহাদাত মাস্ক পরিয়ে দেন রেজাউলকে।
এই অনুষ্ঠানে তারা দুজনেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার ডাঃ শাহাদাত করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নির্বাচন স্থগিতের দাবী জানান।








