নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচন: ঘুড়ি ১নম্বরে, ২নম্বরে ঠেলাগাড়ি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওরার্ড কাউন্সিলর পদে ঘুড়ি প্রতীক নিয়ে সবচেয়ে বেশী প্রার্থী  জিতেছে। এর পরে রয়েছে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থীরা।

এবারের ৩৯ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থীদের প্রতীক ছিল ৮টি।

এর মধ্যে ঘুড়ি প্রতীক নিয়ে জয় পেয়েছেন ১১জন প্রার্থী।

বুধবার রাতে ঘোষিত ফলাফলে দেখা যায় ঘুড়ির পরে রয়েছে ঠেলাগাড়ি। এই প্রতীক নিয়ে জিতেছে ৮জন প্রার্থী। এছাড়া  মিষ্টি কুমড়া নিয়ে ৭ প্রার্থী, লাটিম নিয়ে ৫ প্রার্থী, রেডিও ও টিফিন ক্যারিয়ার প্রার্থী ৩ জন করে প্রার্থী এবং ব্যাডমিন্টন র‌্যাকেট ও ঝুড়ি প্রতীক নিয়ে ১জন করে জিতেছেন।

ঘুড়ি প্রতীক নিয়ে জয়লাভ করেছেন ১নং দক্ষিণ পাহাড়তলীতে আওয়ামী লীগের গাজী মো. শফিউল আজিম , চান্দগাঁওতে বিদ্রোহী মো. এসরারুল হক, ৫নং মোহরাতে আওয়ামী লীগের মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন, ১৪নং লালখান বাজারে আওয়ামী লীগের আবুল হাসনাত মো. বেলাল, ৬নং পূর্ব ষোলশহরে আওয়ামী লীগের এম আশরাফুল আলম,১৫নং বাগমনিরামে আওয়ামী লীগের মোহাম্মদ গিয়াস উদ্দীন, ১৭নং পশ্চিম বাকলিয়ায় আওয়ামী লীগের এ মোহাম্মদ শহিদুল আলম, ৩০নং পূর্ব মাদারবাড়িতে আওয়ামী লীগের আতাউল্লাহ চৌধুরী, ২২নং এনায়েত বাজারে আওয়ামী লীগের মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াস, ৩৫নং বক্সিরহাটে আওয়ামী লীগের হাজী নুরুল হক, ৪১ নং দক্ষিণ পতেঙ্গায় আওয়ামী লীগের ছালেহ আহম্মেদ চৌধুরী।

ঠেলাগাড়ি প্রতীক নিয়ে জয়লাভ করেছেন ২০নং দেওয়ান বাজারে আওয়ামী লীগের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নং জামালখানে আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন, ২৪ নং উত্তর আগ্রাবাদে আওয়ামী লীগের নাজমুল হক ডিউক, ৩৪নং পাথরঘাটায় আওয়ামী লীগের পুলক খাস্তগীর, ৩৭নং মুনিররগরে আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল মান্নান, ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহরে আওয়ামী লীগের গোলাম মো. চৌধুরী এবং ৪০নং উত্তর পতেঙ্গায় আওয়ামী লীগের আবদুল বারেক।

মিস্টি কুমড়ো প্রতীক নিয়ে জিতেছেন, ৩নং পাঁচলাইশে বিদ্রোহী মো. শফিকুল ইসলাম, ৯নং পাহাড়তলীতে বিদ্রোহী মোহাম্মদ জহুরুল আলম জসিম, ১০ নং উত্তর কাট্টলীতে আওয়ামী লীগের নিছার উদ্দিন আহমেদ, ২৩ নং উত্তর পাঠানটুলীতে আওয়ামী লীগের মোহাম্মদ জাবেদ,  ৩২নং আন্দরকিল্লায় আওয়ামী লীগ সমর্থিত জহর লাল হাজারী, ৩৩নং ফিরিঙ্গি বাজারে বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব, ১৯ নং দক্ষিণ বাকলিয়ায় আওয়ামী লীগের মো. নুরুল আলম।

লাটিম নিয়ে জিতেছেন, ৮নং শুলকবহরে আওয়ামী লীগের মো. মোরশেদ আলম, ১৩ নং পাহাড়তলীতে আওয়ামী লীগের মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ২৭নং দক্ষিণ আগ্রাবাদে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ৩৬নং গোসাইলডাঙ্গায় বিদ্রোহী প্রার্থী মো. মোর্শেদ আলী, ৩৯নং দক্ষিণ হালিশহরে আওয়ামী লীগের জিয়াউল হক সুমন।

রেডিও প্রতীক নিয়ে জিতেছেন, ২৮নং পাঠানটুলীতে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নং পশ্চিম মাদারবাড়িতে আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের, ১২নং সরাইপাড়াতে আওয়ামী লীগের মো. নুরুল আমিন।

টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে জিতেছেন, ৭ নং পশ্চিম ষোলশহরে আওয়ামী লীগের মো. মোবারক আলী, ১১ নং দক্ষিণ কাট্টলীতে আওয়ামী লীগের মো. ইসমাইল, ২৫নং রামপুরায় আওয়ামী লীগ সমর্থিত আব্দুস সবুর লিটন।

ব্যাটমিন্টন র‌্যাকেট নিয়ে জিতেছেন, ১৬নং চকবাজারে আওয়ামী লীগের সাইয়েদ গোলাম হায়দার মিন্টু এবং ঝুড়ি প্রতীক নিয়ে জিতেছেন ২নং জালালাবাদে বিদ্রোহী মো. সাহেদ ইকবাল বাবু।