চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের জন্য ঢুকেছেন।
শনিবার বিকাল ৫টার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা।
তবে মনোনয়নত্র প্রত্যাহারের সাক্ষর নিয়ে গণভবনের এ বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের বসতে হচ্ছে ।
উল্লেখ্য বর্তমান মেয়র আ জ ম নাসিরসহ মেয়র পদে ১৯জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে মোট ৪০৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।








