নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচন: মেয়র প্রার্থী শেঠসহ মনোনয়ন প্রত্যাহার করলেন ৫৩ প্রার্থী

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জাপার মেয়র প্রার্থী সোলায়মান শেঠসহ মনোনয়ন প্রত্যাহার করেছেন ৫৩ জন প্রার্থী।

রোববার (৮ মার্চ) বিকেলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। মেয়র পদ থেকে ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি আরও বলেন, আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।