নিউজটি শেয়ার করুন

চসিক নির্বাচন: ৫০০ কেন্দ্রের ফলাফলে ১৯৮৯১৫ভোট পেয়ে মেয়র পদে এগিয়ে আছেন রেজাউল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ঘোষিত সর্বশেষ ৫০০ কেন্দ্রের ফলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এগিয়ে রয়েছেন।

এই কেন্দ্রগুলোতে তিনি নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ৯১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬০৭ ভোট ।

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

চট্টগ্রাম সিটি নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৩৫টি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ হয়েছে ইভিএমে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩জন এবং নারী ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩জন।