Site icon CPLUSBD.COM

চসিক নির্বাচন: ৫জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে পারবেন না

চট্টগ্রাম  সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ৫ জনের বেশি লোক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এলে কিংবা মিছিল আনলে পুলিশ  নির্বাচন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।

সোমবার (২৪ ফেব্রুয়রী) চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ(সিএমপি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে প্রার্থীগণ অধিক সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে আসেন এবং মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে শো ডাউন করেন যা সম্পূর্ণ নিষিদ্ধ।