নিউজটি শেয়ার করুন

চসিক পরিচ্ছন্ন কর্মীদের জন্য জাইকা’র সুরক্ষা উপকরণ

সিপ্লাস ডেস্ক: জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন কর্মীদের জন্য করোনভাইরাস সুরক্ষা উপকরণ প্রদান করেছে।

সুরক্ষা উপকরণসমূহ চসিক মেয়র আ.জ.ম. নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি কোজি মিতোমোরি।

জাইকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দলের ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার এবং ইঞ্জিনিয়ার মাহমুদ ইবনে সাদেক মেয়রের হাতে এসব সুরক্ষা উপকরণ তুলে দেন।

সুরক্ষা উপকরণগুলির মধ্যে রয়েছে ১৯০টি পিপিই গাউন, ১৯০ জোড়া গাম্বুট, ১৯০ টি গগলস, ৭৯০ জোড়া হ্যান্ড গ্লাভস, ৪০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১৯,৮০০টি মাস্ক, ৪৫ থার্মোমিটার, ৪৪ লিকুইড হ্যান্ড ওয়াশ এবং ১৯০টি ব্যাগ।

এসময় মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সেক্টরের উন্নয়নে অব্যাহত সহায়তার জন্য জাইকার কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ শফিকুল মান্নান সিদ্দিকী জিশু, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (যান্ত্রিক) সুদীপ বসাক প্রমুখ।