নিউজটি শেয়ার করুন

চসিক সংরক্ষিত নারী কাউন্সিলর পদে শেষ মূহুর্তে পাল্টে গেল প্রার্থীর দলীয় সমর্থন

নানান বিতর্কের পর একেবারে শেষ মূহুর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে দলীয় সমর্থন পরিবর্তন করলো আওয়ামী লীগ। এই তিনটি পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন বিদ্রোহী তিন প্রার্থী, যাদের মধ্যে দুইজনই বর্তমান সংরক্ষিত কাউন্সিলর৷

৭ ও ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে এবার মনোনয়ন পেয়েছিলেন মহিলা আওয়ামী লীগের ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জোহরা বেগম। এখনে তার পরিবর্তে ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেসমিন পারভিন জেসীকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

১৪, ১৫ ও ২১ সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শিউলী দে। এখনে তার পরিবর্তে আনজুমান আরাকে দলীয় প্রার্থী করা হয়েছে। তবে বয়স প্রার্থী যোগ্যতায় কম হওয়ায় শিউলি দে ইতিপূর্বে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেননি। শিউলির পরিবর্তে আনজুমান আরা তখন থেকেই দলের সমর্থন পেয়েছিলেন৷

২৮, ২৯ ও ৩৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছিলেন ৩৬নং ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা দাবী করা জিন্নাত আরা বেগম। কিন্তু তালে নিয়ে নানান নেতিবাচক অভিযোগ উঠায় সেই সাথে তার দলীয় পরিচয় অসত্য হওয়ায় সেখানে বর্তমান কাউন্সিলর ফেরদৌসী আকবরকে আওয়ামী লীগের সমর্থন দেয়া হয়েছে৷

উল্লেখ্য এর আগে সংরক্ষিত ১২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে নুর আক্তার প্রমাকে মনোনয়ন দেয়া হলেও পরে সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়ার মেয়ে জাহেদা বেগম পপিকে সেই ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা করা হয়েছিলো৷