নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে কৌশানি

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশি ছবিতে অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়। ‘পিয়া রে’ নামের এই ছবির পরিচালক পূজন মজুমদার। ছবিতে শুটিংয়ের উদ্দেশ্যে আজ বাংলাদেশে এসেছেন কলকাতার এই অভিনেত্রী। তবে বিমান থেকে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

জানা যায়, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। ‘পিয়া রে’ ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here