সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিটি গেইট এলাকায় চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে ধাওয়া করেছে স্থানীয় গণপরিবহণ শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তফা আল মামুন দীর্ঘদিন ধরেই উক্ত এলাকাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে।
সোমবার(১৩ সেপ্টেম্বর) নগরীর আকবর শাহ থানা এলাকার সিটি গেইটের সামনে এমন ঘটনা ঘটে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে টিআই মামুন বলেন, এলাকায় শ্রমিকরাসহ কিছু লোক আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। এলাকায় নিয়মিত অবৈধ লেন বা চাঁদাবাজিতে বাধা দেয়ায় এসব করছে। সিটি গেইট এলাকায় একটি অবৈধ কার এবং একটি অবৈধ অটোরিকশা লেন বন্ধ করে দেওয়াতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আজকে এ ঘটনা ঘটিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি নানা অনিয়মে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান টিআই মোস্তফা আল মামুন। তিনি সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। বেলা ১১টার দিকে তাদের পাশে থাকা মাস্কবিহীন একজনকে টিআই মামুন সরে যেতে বলেন। সে সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজনের সহযোগিতায় টিআই মামুনকে ধাওয়া দেন। এ সময় শ্রমিকরা বিক্ষোভ রাস্তা বন্ধ করে দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরো পড়তে পারেন:
চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

