Site icon CPLUSBD.COM

চাঁদাবাজি মামলায় কলাউজানের ছবুর মৌলভী জেলে

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা আবদুস সবুর প্রকাশ সবুর মৌলভীকে চাঁদাবাজি মামলায় জেলে পাঠিয়েছেন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার(২০ জুলাই) বালু মহালে চাঁদাবাজির অভিযোগ এনে মোঃ আবুল কাশেম প্রকাশ বালু কাশেমের দায়েরকৃত চাঁদাবাজি মামলার জামিন নিতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলী কুমার দে’র আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

অভিযোগ আছে লকডাউন চলাকালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের সাথে চট্টগ্রাম আসা নেওয়া এবং আলোচিত রকি বড়ুয়ার সাথে বৈঠকের আয়োজনে সবুর মৌলভীর মুখ্য ভূমিকা ছিল।

এমনকি রকি বড়ুয়া বাড়ীতে শামীম সাঈদী ও তারেক মনোয়ারের সাথে বৈঠকে সর্বাক্ষনিক উপস্থিত ছিলেন সবুর মৌলভী।

রকি বড়ুয়া গ্রেফতারের পর গ্রেফতার এড়াতে তখন থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দেন ছবুর মৌলভী।