সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনা পরিস্থিতিতেও থেমে নেই চাঁদাবাজী।
এবার ভারতে বসেই শিবির ক্যাডার সাজ্জাদ দেশে তার বাহিনী দিয়ে এক প্রবাসীর কাছ থেকে কোটি টাকা চাঁদার দাবী করে না পেয়ে সেই প্রবাসীর বাড়ীতে ককটেল নিক্ষেপ করেছে ।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) ভোর রাত আনুমানিক সোয়া ৪টার দিকে নগরীর বিবিরহাট পশ্চিম পাড়া সলিমুল্লাহ শাহ রোড এলাকার আলহাজ্ব নাদেরুজ্জামান (সওঃ)এর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পাঁচলাইশ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত করছে।
এ ব্যাপারে প্রবাসী মোহাম্মদ নুরুল আক্কাস সিপ্লাসকে বলেন, শিবির ক্যাডার সাজ্জাদ ভারতে অবস্থান করছে। দেশে তার বাহিনীর কুখ্যাত ক্যাডার ঢাকাইয়া আকবর এর নেতৃত্বে আজ সকালে একটি সিএনজি যোগে পাঁচ-ছয়জনের একটি টিম আমার বাড়িতে উপর্যুপরি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।
কারণ হিসেবে আক্কাসের দাবী শিবির ক্যাডার সাজ্জাদ প্রবাসে থাকা তার বড় ভাই প্রবাসী মোহাম্মদ নুরুল আবসারকে ফোন করে তাদের চান্দগাঁও থানাধীন হাজিরপুল রাজনগর আ/এ এলাকার নির্মানাধীন বাড়ির একটি ফ্ল্যাট বা এক কোটি টাকা চাঁদা হিসেবে দাবী করে। তা নাহলে তাদের ঘরে মা-বাবা পরিবারকে দেখে নিবে বলে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে।
আজ ককটেল বিস্ফোরন ঘটানোর পরপরই আমার প্রবাসী ভাইকে ফোনে বিষয়টি জানিয়ে বলে কিছু সেম্পল পাঠিয়েছি দিনের মধ্যে এটার একটা সমাধান করে ফেলতে। নইলে তাদের পরিবার বিপদে পড়বে।
ঘটনার ব্যাপারে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকের কাছে জানতে চাইলে বলেন- ওসি পাঁচলাইশ ও এসি পাঁচলাইশ সহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। অমিও সরেজমিনে বিষয়টি গিয়ে খতিয়ে দেখবো।








