নিউজটি শেয়ার করুন

চাঁদের দেশেও সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ব্যবসা করে : এমপি নদভী

সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ব্যবসায়ী বেশি। দেশ বিদেশের যেখানেই যাবেন, একজন হলেও ব্যবসায়ী পাবেন। এটা আমাদের জন্য গর্বের।
তিনি হাস্যরসের সাথে বলেন, নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে যান, তখন সেখানে কর্মরত দু’জন ব্যক্তির ব্যাপারে জানতে চান। তন্মধ্যে একজন পরিষ্কার পরিচন্নতার কাজ করছে, অন্যজন পান পান বলে পান বিক্রি করছে। পরে জানতে পারেন, পান বিক্রেতা সাতকানিয়ার ও পরিচ্ছন্নকর্মী নোয়াখালীর। শুধু চাঁদে নয়, মহাকাশেও ব্যবসায়ীক কাজে যাওয়ার চিন্তা ভাবনা করছি এখন।
বুধবার (৪ ডিসেম্বর) সাতকানিয়া-লোহাগাড়া সমিতি কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবু মুহাম্মদ শাহজাহান কবির, কক্সবাজার জেলা কারা পরিদর্শক মাসুকুর রহমান বাবুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্টানে সংগঠনের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক জেবর মুল্লুক।