Site icon CPLUSBD.COM

চাক্তাইয়ে ১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কোতোয়ালী থানার চাক্তাই থেকে নিষিদ্ধ ঘোষিত ১ হাজার কেজি পাতলা পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় পলিথিন বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার( ৩০ মে) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পরিচালিত অভিযানে এসব পলিথিন জব্দ ও জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরীর চাক্তাই খালসহ সব খাল ও কর্ণফুলীকে দূষণ থেকে রক্ষা করার জন্য পরিবেশ অধিদপ্তর রোববার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে চাক্তাইয়ের আব্দুল্লাহ আল মামুনের দোকান থেকে ১৫০ কেজি, মো. আরিফের দোকান থেকে ১৫০ কেজি ও আরেকটি গুদাম থেকে ৭০০ কেজি পাতলা পলিথিনের ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা ও মো. আরিফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের নিবার্হী ম্যজিস্ট্রেট শাহরীন ফেরদৌস বলেন, পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষার্থে জিরো টলারেন্স নীতি পোষণ করে। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পলিথিন জব্দ ও জরিমানা করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এসময় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক শাওন শওকতসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন।