নিউজটি শেয়ার করুন

চাক্তাইয়ে হোটেল কর্মচারীর মুখে নেই মাস্ক, জরিমানা গুনলেন মালিক

সিপ্লাস প্রতিবেদক: স্বাস্থ্যবিধি না মেনে হোটেল পরিচালনার দায়ে চট্টগ্রামে দুই মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) নগরীর নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা  আদায় করেন।

অভিযানে নতুন চাক্তাই এলাকার ক্যাফে ফয়েজ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এবং হোটেল পিউর অ্যান্ড ফ্রেশ বিরানি হাউসে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

দুই হোটেলেই ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মচারীদের মাস্ক ছাড়া অবস্থায় দেখতে পান ম্যাজিস্ট্রেট। এই কারণে দুই হোটেল মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি ওই দুই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিলো। এই কারণে তাদের জরিমানা করা হয়েছে।