নিউজটি শেয়ার করুন

চাক্তাই চালের আড়তে জেলা প্রশাসনের অভিযান: দাম বৃদ্ধিতে মিল মালিকরা জড়িত

দুই আড়তদারকে জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: চালের দামের লাগাম টানতে আজ রোববার (২১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর চাক্তাই চালের আড়তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকার কারণে মেসার্স আফসর এন্ড ব্রাদার্স ও মাসুদ এন্ড ব্রাদার্স এর মালিক দুই আড়তদারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগ খুজে কিভাবে কম সময়ে অতিরিক্ত মুনাফা করবে। কিছু অভিযোগের ভিত্তিতে চাক্তাই বাজারে অভিযান পরিচালনা করা হয়। যদিও অভিযোগের তীর উত্তরবঙ্গ, রাজশাহী, নারায়ণগঞ্জ ও আশুগঞ্জ এর মিল মালিকদের দিকে। আড়তদাররা জানায় বর্তমানে চালের দামে ভারসাম্য আছে। যদিও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তা মিল মালিকদের কারণে।

তিনি আরো জানান, মিল মালিকদের কারসাজির জন্যে পাইকারি বাজার ও খুচরা বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। চট্টগ্রামের চালের বাজার স্থিতিশীল থাকলেও বাজার অস্থিতিশীল করতে কেউ দাম বৃদ্ধির পায়তারা করে সাধারণ মানুষের কষ্ট বাড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কয়েকটি দোকানে প্রবেশ করে ওএমএস এর চাল মজুদ আছে কিনা দেখা হয় যদিও তা পাওয়া যায়নি। চালের আড়তদারদের চালের দাম না বাড়াতে অনুরোধ করা হয়। অন্যতায় যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।