নিউজটি শেয়ার করুন

চাচাতো বোনের গোসলের ভিডিও ধারণ, জানাজানির পর…

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি গ্রামে নিজবাড়িতে রোববার (১৮ এপ্রিল) বাথরুমে গোসল করছিলেন এক তরুণী (২০)। এ সময় টিনের ছিদ্র দিয়ে গোসলের এ দৃশ্য মোবাইলে ভিডিও করছিলেন তার চাচাতো ভাই।

বিষয়টি জানাজানির পর ওই তরুণীর ভাই গোসলের ভিডিও কেন ধারণ করা হচ্ছিল তা অভিযুক্ত চাচাতো ভাইকে জিজ্ঞেস করতে গেলেই ঘটে বিপত্তি।

ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই ও তার পরিবারের লোকজন ওই তরুণীর পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এতে ওই তরুণীসহ ভাই ও তার মা-বাবা আহত হন।

এদিকে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীর মাকে (৫২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সোমবার (১৯ এপ্রিল) সকালে মারা যান।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।