সিপ্লাস ডেস্ক: চাদাঁবাজির মামলায় জামিন পেলেন আলোচিত সাবেক এএসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী আসামি এহতেশামুল হক ভোলার (৪৫)।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, এহতেশামুল হক ভোলার পক্ষে তার আইনজীবীরা আদালতের কাছে জামিন প্রার্থনা করে আবেদন করেন।
উল্লেখ্য, এহতেশামুল হক ভোলা সাবেক এএসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায়ও জামিনে আছেন।








