Site icon CPLUSBD.COM

চান্দগাঁওয়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি শোভা দে, সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন পাটানিয়া গোদার আহিয়ান টাওয়ারের বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি ৪সন্তানের জননী ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ভুজপুর ইউনিয়নের হরিণাকুল গ্রামের মৃত অমলদের স্ত্রী শোভা দে(৫৫)। তার সন্ধান চেয়ে প্রশাসন ও সংবাদমাধ্যমের দ্বারে দ্বারে ঘুরছেন তার সন্তানেরা।

এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী( চান্দগাঁও থানায় জিডি নং ৪৪, তাং ০১/০৫/২১) করেছেন তার ছেলে ডালিম দে।

জিডিতে উল্লেখ করা হয়,  ১মে শনিবার নগরীর চান্দগাঁও থানাধীন পাটানিয়া গোদার আহিয়ান টাওয়ারের বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি তার মা শোভা দে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে করে তার সন্ধান পাওয়া যায়নি।

বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল বেগুনী রঙের শাড়ি। তার উচ্চতা ৪ফুট ৯ ইঞ্চি, শারীরিক গঠন হালকা পাতলা, গায়ের রং শ্যামলা।  তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

কোন হৃদয়বান ব্যক্তি শোভা দে’র সন্ধান পেয়ে থাকলে ০১৪০১৫৯৮৫৭৭ এবং ০১৮১৯০২৮৩৮৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।