নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৮৫৫ পিস ইয়াবাসহ মো.ইউনুচ (৪৪) ও শাহাদাৎ হোসেন (২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার(২ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের চান্দগাঁও থানায় হস্তান্তর করে র‌্যাব।

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার আরাকান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.ইউনুচ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মো. আলী আহমদের ছেলে এবং মো. ইমরান নগরীর বায়জিদ এলাকার মৃত ইউনুচের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার  জানান, শুক্রবার রাত আটটায় মো. ইউনুচ ও শাহাদাৎ হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে আজ সকালে তাদের থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।