নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে গাউছিয়া কমিটির মানবিক আয়োজনসহ শাহদাত-এ-কারবালা মাহফিল(ভিডিও)

সিপ্লাস প্রতিবেদক: পবিত্র আহলে বায়তে রাসুল (সা:) স্মরণে শাহাদাত-এ-কারবালা মাহফিল ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:)’র সালনা ওরস মোবারক উপলক্ষ্যে ফ্রি রক্তের গ্রুপ, ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয় ও মাস্ক বিতরণ করা হয়েছে।

দুপুরে বৃক্ষ রোপন ও গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং বিকাল থেকে রাত পর্যন্ত আজিমুশশান মিলাদ মাহফিল আয়োজন করে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চান্দগাঁও আবাসিক মডেল শাখা।

শনিবার(২৮ আগস্ট) সারাদিন নগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লক হামিদ শাহ মাজার প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় এই আয়োজন অনুষ্ঠিত হয়

কর্মসূচীর বিষয়ে কথা বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, চান্দগাঁও আবাসিক মডেল শাখার সভাপতি মোহাম্মদ আবুল মনসুর সিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সাগর।

প্রধান অতিথি মহানগর গাউসিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব তসকির আহমদ অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বাংলাদেশ, চান্দগাঁও আবাসিক মডেল শাখার সকল সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিস্তারিত ভিডিওতে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here