সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতে গিয়ে চাঁদাবাজির নগদ অর্থসহ আটক দুই চাঁদাবাজকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার(৩১ আগস্ট) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে করেছেন চান্দগাঁও থানা আদালত সেরেস্তাদার।
আটকরা হলেন- মো. আজাদ (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া থানার ইসলামপুরের মো. আবুল কালামের ছেলে ও মো. আবদুল মান্নান (৫৫) বোয়ালখালী থানার মুন্সিপাড়ার মৃত দুলামিয়ার ছেলে।
এর আগে সোমবার (৩০ আগস্ট) রাত সোয়া 8 টায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৭ ।
আদালত সূত্রে জানা যায়, নগরীর চান্দগাঁও এলাকায় সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করছে কিছু ব্যক্তি এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৭। এসময় তাদের কাছ থেকে নগদ ৯৪৫ টাকা জব্দ করা হয়।
আটকদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হলে নিয়মিত মামলা রুজুর পর তাদেরকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।








