নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে ছালেহ আহাম্মদ ফাউন্ডেশন’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিপ্লাস প্রতিবেদক: নানা রকম মানবিক কর্মসূচীর মাধ্যেমে  মরহুম ছালেহ আহাম্মদ ফাউন্ডেশন’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ( ২৪ আগস্ট) নগরীর চান্দগাঁও থানার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের খাজা রোড পাক্কা দোকান এলাকার শফি হাজির বাড়িতে ছালেহ আহাম্মদ ফাউন্ডেশন’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. হাজী নিজামুল ইসলাম এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চসিক কাউন্সিলর এম আশরাফুল আলম। বিকালে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

এসময় বক্তারা বলেন, ছালেহ আহাম্মদ ফাউন্ডেশন অতীতের ন্যায় ভবিষ্যতেও তাদের মানবিক কাজ অব্যাহত রেখে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জীবন উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শত শত মানুষের মাঝে খাবার বিতরণ, বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়েবেটিস পরীক্ষা, স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা ও স্কুল সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা মানবিক কর্মসূচী পালন করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনের সদস্য সচিব হাসান মো. জোনায়েদ ও চেয়ারম্যান লায়ন মো. হাজী নিজামুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী  পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here