নিউজটি শেয়ার করুন

চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২জন গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি ছোরা ও একটি চাপাতিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মো. সেলিম খান (৩২) ও মো. শাহেদ (২৮)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আবাসিক এলাকার বি-ব্লক খেলার মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার দ্বায়িত্বরত এসআই রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।পরে আজ ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here